ঢাকা, শুক্রবার, ৮ মে, ২০২৬

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু

ads

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৯ জনে। শনিবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জনের।এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৯ হাজার ৬২০ জন। মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৬ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৪ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, রংপুরে ৩ জন ও ময়মনসিংহে ২ জন রয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ‌্যে ২ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬০ বছরের ওপরে ১১ জন রয়েছেন।


এর আগে, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর দেশে আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করে গত ২৬ আগস্ট এবং মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায় ৪ নভেম্বর। অন্যদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ৯৯৪ জনে। এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮ লাখ ২৭ হাজার ১৭৬ জনে।


চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সদ্য সমাপ্ত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।


করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ১ লাখ ২৮ হাজার ৩৫৯ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৪৭ হাজার ৭৮৭ জন মৃত্যুবরণ করেছেন। পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।


দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ২ লাখ ৮৬ হাজারের বেশি এবং মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৯৯৪ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী প্রায় ৭৭ লাখের বেশি হাজার এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৪১১ জনের। এদিকে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এক দিনে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৫৭৬ জনে দাঁড়িয়েছে।


এছাড়া, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ৯৯০ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ১৪ হাজার ৫০০ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং নারী সাতজন। গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৭৪টি। অ্যান্টিজেন পরীক্ষাসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ১০৩টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮.১৮ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৫.৮৮ শতাংশ। মোট মৃত্যুর হার ১.৪৭ শতাংশ।


বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ১৯৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমকি ৯৫ শতাংশ।

ads
ads
ads

Our Facebook Page